মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

দুই শতাধিক নগদ ডিস্ট্রিবিউটরকে ওমরাহ করানোর ঘোষণা

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: নগদ

নগদের পথচলার অন্যতম সহযোগীদের নিয়ে প্রতি বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ডিস্ট্রিবিউটরস মিট-২০২৩। এবারের এই আয়োজন থেকে দুই শতাধিক ডিস্ট্রিবিউটরকে ওমরাহ করানোর ঘোষণা দিয়েছেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। 

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে শুক্রবার (১ সেপ্টেম্বর) নগদের ডিস্ট্রিবিউটরস মিট হয়। সেখানে কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন বিভাগে দেশব্যাপী বিস্তৃত নগদের ব্যবসায়িক কর্মকাণ্ড মসৃণ ও সফলভাবে পরিচালনায় সফল ডিস্ট্রিবিউটরদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগদের চিফ কমার্শিয়াল অফিসার সিহাব উদ্দিন চৌধুরী। এ সময় নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে ছয়টি ডিস্ট্রিবিউটর হাউস সেরার পুরস্কার পেয়েছে। জাতীয় সেরা পুরস্কারগুলোর মধ্যে ডিস্ট্রিবিউটর এক্সিলেন্স অ্যাওয়ার্ড, গ্রোথ হ্যাকার ডিস্ট্রিবিউটর অ্যাওয়ার্ড, আল্টিমেট কন্ট্রিবিউটর অ্যাওয়ার্ড, মোস্ট কনসিস্ট্যান্ট পারফরর্মার অ্যাওয়ার্ড, বেস্ট মার্কেট ড্রাইভ অ্যাওয়ার্ড এবং ক্যাম্পেইন অ্যাচিভার অ্যাওয়ার্ড—এই ছয় ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। এই ছয়জনের বাইরে একজনকে গ্র্যান্ড পুরস্কার দেওয়া হয়। তিনি ঢাকার একটি অংশ থেকে সর্বোচ্চ লেনদেন করে সেরাদের সেরা হিসেবে একটি সেডান কার পুরস্কার অর্জন করেন। 

নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক অনুষ্ঠানে বলেন, ‘আমরা চাইলে প্রত্যেক ডিস্ট্রিবিউটরকে বিভিন্ন ধরনের পুরস্কার দিতে পারতাম। কিন্তু, আমার মনে হয়েছে, এমন কোনো পুরস্কার দিই, যাতে সারা জীবনের জন্য সেটা মধুর স্মৃতি হয়ে থাকে। সেই জায়গা থেকে মুসলমান ডিস্ট্রিবিউটরদের ওমরাহ করানোর এবং অন্য ধর্মের ডিস্ট্রিবিউটরদের বিদেশ ভ্রমণের ঘোষণা দিয়েছি।’ 

বরাবরের মতো ডিস্ট্রিবিউটর মিট অনুষ্ঠানে থাকে ব্যতিক্রম সব আয়োজন। তার পাশাপাশি এবার মুন্সীগঞ্জের গজারিয়ার দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ মিজানুর রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার সারা জীবনের স্বপ্ন ছিল হজ পালন করার। এই অনুষ্ঠানের মাধ্যমে সেই ঘোষণা আবারও দেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। এই অদম্য আলেমকে মক্কা-মদিনা ভ্রমণ করানোর জন্য নগদের একজন ডিস্ট্রিবিউটর দায়িত্ব নেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

কৌতুক, ম্যাজিক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হয়। অনুষ্ঠানে নগদের ডিস্ট্রিবিউটররা আরও একবার নগদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে আরও বেশি কাজ করার আশা প্রকাশ করেন।    

সংবাদ বিজ্ঞপ্তি।

নগদ ডিস্ট্রিবিউটরস মিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250